ঢাকা | বঙ্গাব্দ

ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে সবুজের ছোঁয়া — ওসির উদ্যোগে সাজনা চারা রোপণ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 25, 2026 ইং
ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে সবুজের ছোঁয়া — ওসির  উদ্যোগে সাজনা চারা রোপণ

আব্দুল হামিদ, কোম্পানীগঞ্জ  (সিলেট )প্রতিনিধি:

আইনশৃঙ্খলা রক্ষার কঠোর দায়িত্ব
 পালনের পাশাপাশি এবার পরিবেশ রক্ষায় মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ নিল সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খানের নেতৃত্বে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে সাজনা গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়নের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় ফাঁড়ি ক্যাম্পাসে পরিবেশবান্ধব ও পুষ্টিগুণে সমৃদ্ধ প্রায় শতাধিক সাজনা গাছের চারা রোপণ করা হয়। এ উদ্যোগ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই নয়, বরং পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চারা রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচি শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভোলাগঞ্জ আদর্শ গ্রামের সাবেক ইমাম মাওলানা বুরহান উদ্দিন।

কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিলাল হোসেন বলেন, “সজনে একটি অত্যন্ত উপকারী ও ঔষধি গুণসম্পন্ন গাছ। এর পাতা, ফুল ও ফল পুষ্টিতে ভরপুর, যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। গ্রামীণ পুষ্টি চাহিদা পূরণে সজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
এ বিষয়ে ওসি শফিকুল ইসলাম খান জানান, “এই উদ্যোগের মাধ্যমে আমরা একদিকে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করতে চাই, অন্যদিকে মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে চাই। পাশাপাশি ফাঁড়ি এলাকায় পুষ্টিকর সবজির প্রাপ্যতাও নিশ্চিত হবে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করলেন পুলি

নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করলেন পুলি