ঢাকা | বঙ্গাব্দ

রূপসায় ধর্ষণ মামলার আসামী ১৪ বছরের কিশোরীকে অপহরণ।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
রূপসায় ধর্ষণ মামলার আসামী ১৪ বছরের কিশোরীকে অপহরণ।

খুলনা( রূপসা) প্রতিনিধিঃ 

খুলনা রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের জিহাদ শিকদার(২৩) নামের ধর্ষণের আসামী ১৪ বছরের কিশোরীকে জোরপূর্বক অপহরণ।  ২৫/১০/২৬ রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ আলাইপুর বাজারে ঘটনাটি ঘটে। ঘটনায় ভুক্তভোগীর বাবা মোঃ তাজুবর শেখ (৫৫) রূপসা থানায় বাদী একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, জিহাদ শিকদার (২৩), পিতা-ইবায়দুল শিকদার মাদক সেবনকারী এবং অনলাইন জুয়ায় আসক্ত। পূর্বেও রূপসা থানায় ধর্ষণ মামলা রয়েছে। রবিবার জিহাদ শিকদারের ভাইজি তাবাচ্ছুম খাতুন আমার মেয়েকে আলাইপুর বাজারে কেনা কাটার কথা বলে বাড়ি থেকে নিয়ে আসে। পরবর্তীতে পিতা ইবায়দুল শিকদারের সহযোগিতায় আলাইপুর বাজার হইতে আমার কে বিবাদীর ভাইজি তাবাচ্ছুম খাতুন এর সামনে থেকে জোর পূর্বক মোটর সাইকেলে তুলে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনাটি জানতে পেয়ে বিবাদীর নাম্বারে কল করিলে নাম্বারটি বন্ধ পায়। পরবর্তীতে আমার মেয়ে কে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করি এখনো খোঁজাখুজি অব্যাহত আছে। ১নং বিবাদী আমার মেয়েকে অসৎ উদ্দেশ্যে সুকৌশলে অজ্ঞাতস্থানে লুকিয়ে রয়েছে। ১নং বিবাদী অনুমান ০৬ মাস পূর্বে এমন একটি ঘটনা ঘটিয়েছিল। বিবাদীর নামে অত্র থানায় ধর্ষণ মামলা রয়েছে। এ বিষয়ে রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুম জানান, ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং উদ্ধার কাজ চলমান রয়েছে
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে স্কুলছাত্র জাভেদ ইমন হত্যার বিচার দাবিতে রাজপথে শিক্

আমতলীতে স্কুলছাত্র জাভেদ ইমন হত্যার বিচার দাবিতে রাজপথে শিক্