খান শহীদ
রূপসা উপজেলা পরিষদে জুলাই শহীদ দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান গত ১৬ জুলাই বেলা এগারো টার সময় উপজেলা অফিসার্স ক্লাবে নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতার সভাপতিত্বে শুরু হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মোহাম্মদ মাজেদুল হক কাওসার, বলেন জুলাই ২০২৪ আন্দোলনে পঙ্গু ও আহতদের চিকিৎসার বিষয়ে আন্তরিকতার সঙ্গে অগ্রাধীকারের ভিত্তিতে সুযোগ দেওয়া হবে। রূপসা থানা অফিসার ইনচার্জ তদন্ত মোঃ আব্দুর সবুর খান বলেন শহীদ ও আহত ছাত্র জনতাদের গভীর শ্রদ্ধা জানাই। বাংলাদেশ জামাতে ইসলামীর উপজেলা আমির মাওঃ মোঃ লবিবুল ইসলাম বলেন এদেশে আর কোন ফ্যাসিবাদের জন্ম না হয়। হলে একই পরিনতি হবে তাদেরও দূর্নীতি বৈষম্য কর্মথেকে সকলকে বিরত থাকার আহবান করেন। তিনি বলেন জুলাই যোদ্ধাদের কোন অবস্থায় ভূলে যাওয়ার সুযোগ নেই। এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আহসান হাবীব পরামানিক, মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাষ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনারুল কুদ্দুছ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কাশেম, ছাত্র জনতা আন্দোলন করে সরকার পতনের জন্য রাজ পতে বিক্ষোভ মিছিল করেছিলেন তাদের প্রতিরোধ করার লক্ষে ২০২৪ সালে নিরবিচারে পুলিশ বাহিনী গুলি করে ১৪ শত আন্দোলন কারীকে হত্যা ও ৩ হাজার ছাত্র জনতা কে আহত করেও আন্দোলন থামাতে পারেনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। শহীদ ইয়াসিনের নামের নামকরন প্রস্তাব করেন নির্বাহী কর্মকর্তা সকলের সম্মতিক্রমে গৃহীত হয়।
নতুন সংবাদ প্রতিদিন