ঢাকা | বঙ্গাব্দ

শপথ শেষে বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের গণসংবর্ধনা, মোটর শোভাযাত্রায় উচ্ছ্বাস

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
শপথ শেষে বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের গণসংবর্ধনা, মোটর শোভাযাত্রায় উচ্ছ্বাস

শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি

বরিশালের ঐতিহ্যবাহী জনপদ বাকেরগঞ্জ-এ নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আবুল হোসেন খান শপথ গ্রহণ শেষে নিজ এলাকায় আগমন করলে তাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে রিসিভ করা হয়।দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে সড়কের দু’পাশে অবস্থান নেন। পরে এমপি আবুল হোসেন খানের গাড়িবহর বাকেরগঞ্জে প্রবেশ করলে মুহূর্তেই তা পরিণত হয় বিশাল মোটর শোভাযাত্রায়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে স্থানীয় দলীয় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।শোভাযাত্রা শেষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল হোসেন খান বলেন, “বাকেরগঞ্জের মাটি ও মানুষের ভালোবাসা আমার শক্তি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী ও আধুনিক বাকেরগঞ্জ গড়তে সকলকে সঙ্গে নিয়ে কাজ করবো।”তিনি আরও বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে বাকেরগঞ্জের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এমপি আবুল হোসেন খানের সুস্বাস্থ্য ও এলাকার উন্নয়ন কামনা করা হয়। দিনভর গণমানুষের উচ্ছ্বাস, মোটর শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে পুরো বাকেরগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে  সংগীত মেলা ও পৌ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সংগীত মেলা ও পৌ