সংবাদ বিজ্ঞপ্তি:
সমাজসেবামূলক সামাজিক সংগঠন ‘কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড’ (সি ইউ সি)-এর সম্মানিত উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাতে সি ইউ সি পরিবারের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ সময় শুভানুধ্যায়ী ও সংগঠনটির নেতৃবৃন্দ তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক সাফল্য কামনা করেন।
উক্ত শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
মো. শাহীন হোসেন, সভাপতি, সি ইউ সি সংগঠন
শহিদুল রহমান শহীদ, সহ-সভাপতি, সি ইউ সি সংগঠন
চিত্রশিল্পী মিলন বিশ্বাস, প্রচার সম্পাদক, সি ইউ সি সংগঠন
কারিম আক্তার, দপ্তর সম্পাদক, সি ইউ সি সংগঠন
মিম আক্তার মনিকা, অর্থ সম্পাদক, সি ইউ সি সংগঠন
মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, প্রধান শিক্ষক, সি ইউ সি স্কুল
ড. প্রদীপ দেবনাথের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা সি ইউ সি সংগঠনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমকে সবসময় গতিশীল রাখতে বিশেষ ভূমিকা রেখে চলেছে। আগামী দিনগুলোতেও তাঁর সান্নিধ্য ও অভিজ্ঞতা সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সংগঠনকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা প্রকাশ করা হয়।
নতুন সংবাদ প্রতিদিন