ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রশিক্ষণ ছাড়া কোন শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীদের পাঠদান দিতে পারবে না

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
খুলনায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রশিক্ষণ ছাড়া কোন শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীদের পাঠদান দিতে পারবে না

নিজস্ব প্রতিবেদক 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি বলেছেন, ‘প্রশিক্ষণ ছাড়া কোন শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান দিতে পারবে না। তিনি আরও বলেন, মিড ডে মিল কোনো অনুগ্রহ বা দয়া নয়, এটি বিদ্যালয়ে অধ্যয়নরত প্রত্যেক শিক্ষার্থীর অধিকার। পুষ্টিকর খাবার নিশ্চিত করার মাধ্যমে শিশুদের সুস্থতা, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও শেখার সক্ষমতা বাড়ানোই স্কুল ফিডিং কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি বলেন, প্রতিটি শিশুর পুষ্টি ও শিক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নে কোন ধরণের অনিয়ম, অবহেলা বা নিম্নমানের খাবার সরবরাহের সুযোগ দেওয়া হবে না। এ কর্মসূচিতে জবাবদিহিতা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীর কার্যকর অংশগ্রহণ আরও বেশি বাড়ানো হবে। প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি পুষ্টিকর খাবার তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করছে, যা শেখার সক্ষমতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। 
প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষায় বিনিয়োগ ধারাবাহিকভাবে বাড়ানো হচ্ছে। এই বিনিয়োগের মূল উদ্দেশ্য শুধু অবকাঠামো নির্মাণ নয়; বরং প্রতিটি শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসা, তার পুষ্টি নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে একটি দক্ষ ও শিক্ষিত প্রজন্ম গড়ে তোলা।
স্কুল ফিডিংয়ে মান নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, কোনো খাবার নি¤œমানের, পচা বা অনুপযুক্ত মনে হলে তা গ্রহণ না করে ফেরত দিতে হবে এবং সাথে সাথে সংশ্লিষ্ট সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানাতে হবে। সরবরাহ ব্যবস্থায় অনিয়ম বা নিুমানের খাবারের অভিযোগ পাওয়া গেলে তা যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। 
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ১২টায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বারী সড়ক সংলগ্ন দ্যা গ্রান্ড খুলনা মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিং-এ তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। 
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (উন্নয়ন) মোঃ মতিয়ার রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) মোঃ আবুল আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপবৃত্তি) মোঃ মাসুদ হোসেন, খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত, খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন। 
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবা

অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবা