ঢাকা | বঙ্গাব্দ

অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী: চেয়ারম্যান কাইউম খানের পাশে সাধারণ মানুষ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী: চেয়ারম্যান কাইউম খানের পাশে সাধারণ মানুষ

​শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি 

বরিশাল জেলার বাকেরগঞ্জের অত্যন্ত জনপ্রিয় ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস এম আবদুল কাইয়ুম খানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে তিব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
​স্থানীয় সূত্রে জানা গেছে, আলহাজ্ব এস এম আবদুল কাইয়ুম খান একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ হিসেবে পরিচিত। তার দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে অনিয়ম, দুর্নীতি বা দখলবাজির মতো কোনো অভিযোগ কেউ কখনও তুলতে পারেনি। একজন হাজী মানুষ হিসেবে তিনি অত্যন্ত নীতিবান এবং মানবিক গুণাবলিসম্পন্ন।
​এলাকাবাসীর দাবি, চেয়ারম্যান কাইউম খান কোনো নির্দিষ্ট রাজনৈতিক কোন্দলে লিপ্ত নন। বরং বাকেরগঞ্জ উপজেলার সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। তিনি সর্বদা হাস্যোজ্জ্বল মুখে সাধারণ মানুষের সাথে সালাম ও কুশল বিনিময় করেন এবং নিরবিচ্ছিন্নভাবে জনসেবা করে যাচ্ছেন।
​এমন একজন সাদা মনের মানুষের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে তার সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, "একজন জনপ্রিয় ও জনবান্ধব চেয়ারম্যানের বিরুদ্ধে ভিত্তিহীন নিউজ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"
​আরও বলা হয়, যারা সত্য না জেনে বা না বুঝে অপপ্রচারে লিপ্ত হয়েছেন, আল্লাহ তায়ালা তাদের হেদায়েত দান করুন। একইসঙ্গে সংবাদমাধ্যমকে কোনো তথ্য যাচাই না করে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপসায় টিএসবি ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা  অনুষ্ঠিত।

রূপসায় টিএসবি ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত।