ঢাকা | বঙ্গাব্দ

আমৃত্যু সাধারণ মানুষের পাশে থাকতে চাই,আবু জাফর বাদল

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2025 ইং
আমৃত্যু সাধারণ মানুষের পাশে থাকতে চাই,আবু জাফর বাদল

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

 একসময়ের তুখর ছাত্রনেতা জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কর্মী, বিএনপির নিবেদিতপ্রাণ নেতা আবু জাফর সিকদার বাদল বলেছেন  জাতীয়তাবাদী দল বিএনপির হচ্ছে এই উপমহাদেশের একটি জনপ্রিয় রাজনৈতিক দল যেটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামী প্রজন্মের বাসযোগ্য, সন্ত্রাস মুক্ত,চাদাবাজ মুক্ত সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই, আমি নিজেও যতদিন বেঁচে আছি সাধারণ মানুষের কল্যাণে ও সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে চাই। আব জাফর সিকদার বাদল বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গনসংযোগ ও লিফলেট বিতরণ কালে এসব কথা বলেন।
বাকেরগঞ্জে দুধল ইউনিয়নের কৃর্তি সন্তান, দুধল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আয়েন আলী সিকদারের সুযোগ্য উত্তরসূরী আবু জাফর শিকদার (বাদল) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়নে নির্বাচন করতে সবার দোয়া ও সামর্থন কামনা করছেন। প্রচার বিমূখো এ ব্যাক্তি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রনীত হয়ে ছোট বেলা থেকেই বিএনপি’র প্রতি ভালোবাসায় অবদ্ধ হয়ে ৮৮ সনে ছাত্র অবস্থায় দলের মিছিল মিটিং এ অংশ নিতে শুরু করেন। ৮৯ সনে কাউনিয়া ১নং ইউনিট থেকে ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন। একই বছর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে একাদশ শ্রেনী বিজ্ঞান শাখা থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি হন। পরবর্তীতে বিএম কলেজ থেকে আহবায়ক কমিটির সদস্য হিসেবে যোগ দেন এবং ৯৬-২০০০ সন পর্যন্ত ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সনে জিএস মনোনীত হন, এবং ২০০৩-২০১১ সন পর্যন্ত বরিশাল মহানগর ছাত্র দলের সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর সরকার পরিবর্তন ঘটলে নানা ঘাতপ্রতিঘাত মোকাবিলা করে তিনি দলের জন্য কাজ করে গেছেন তার ফল স্বরূপ ২০১৮ সনে বাকেরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধসাধারণ সম্পাদক হিসেবে ২০২০ সন থেকে দায়িত্ব পালন করে আসছেন। প্রচার বিমূখো আবু জাফর শিকদার (বাদল) সম্প্রতি নিজেই তারেক রহমানের ৩১ দফা ভিশন বাস্তবায়নের লক্ষ্য লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারনায় অংশ নিয়ে সকল শ্রেনী পেশার মানুষের নজর কারেন। একই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নমিনেশন পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন। একাধিক সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন। তিনি পেশায় একজন প্রথম শ্রনীর ঠিকাদার। ৮৯ সনে বরিশাল অক্সফোর্ট মিশনারী স্কুল থেকে এসএসসি পাস করেন, ১৯৯৪ সনে বরিশাল ইসলামিয়া কলেজ থেকে এইচএসসি। ২০০০ সনে বরিশাল বি এম কলেজ থেকে দর্শন বিভাগে বিএ অনার্স ও ২০০৪ সনে একই কলেজ থেকে এম এ পাশ করেন। স্কুল জীবনে বয়েজ স্কাউট এবং কলেজ জীবনে রোভার স্কাউট এর সাথে যুক্ত ছিলেন।
তিনি ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ ও বিভিন্ন ইউনিয়নে গনসংযোগ কালে এমন প্রত্যয় ব্যক্ত করেন। 
গনসংযোগ কালে তিনি জানান জাতীয়তাবাদী দল বিএনপি দেশের জনপ্রিয় একটি বড় দল, আমি  সহ অসংখ্য নেতৃবৃন্দ মনোনয়ন চাইবেন , জনপ্রিয়তা ও গ্ৰহনযোগ্যতার ভিত্তিতে দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনীত করবে,  । জাতীয়তাবাদী দল বিএনপি যদি আমাকেও মনোনয়ন না দেয় তাহলেও আমি দলের ও সাধারণ মানুষের জন্য দেশ নায়ক তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। গনসংযোগ ও লিফলেট বিতরণ কালে তার সাথে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী।
 আসন্নবর্তী নির্বাচন উপলক্ষে সবার দোয়া ও সমার্থন কামনা করছেন বিএনপির এই তরুণ মনোনয়ন প্রত্যাশী।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাকেরগঞ্জে জিবিভি প্রতিরোধ কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত।

বাকেরগঞ্জে জিবিভি প্রতিরোধ কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত।