ঢাকা | বঙ্গাব্দ

দায়িত্ববোধ আর আত্মসম্মানের জায়গা থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন প্রসেনজিৎ দত্ত দাকোপ বটিয়াঘাটার আকাশ থেকে ঝরে গেলো একটি তারা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
দায়িত্ববোধ আর আত্মসম্মানের জায়গা থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন প্রসেনজিৎ দত্ত  দাকোপ বটিয়াঘাটার আকাশ থেকে ঝরে গেলো একটি তারা

আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।

খুলনা–১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী প্রসেনজিৎ দত্ত গভীর আবেগ ও দায়িত্ববোধের সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন ও আস্থাকে সঙ্গী করেই তিনি নির্বাচনী মাঠে ছিলেন। তবে দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর এবং পারিবারিক ও ব্যক্তিগত বাস্তবতার কথা বিবেচনায় এনে তিনি কষ্টের হলেও এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, কোনো ধরনের চাপ, হুমকি বা প্রভাব নয়—সম্পূর্ণ স্বেচ্ছায় ও বিবেকের তাড়নায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। প্রসেনজিৎ দত্ত বলেন, “দাকোপ–বটিয়াঘাটার মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি এই আসনের অন্য কোনো প্রার্থীকে সমর্থন করছি না। তবে গণতন্ত্রের স্বার্থে সবাইকে নিজ নিজ বিবেচনায় ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানাই।”
তিনি তার সহকর্মী, কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের নিঃস্বার্থ শ্রম, ত্যাগ ও ভালোবাসা তিনি আজীবন মনে রাখবেন। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বটিয়াঘাটা, খুলনা থেকে দেওয়া এ প্রেস বিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নওগাঁর আত্রাইয়ে নবাগত ওসি হিসেবে মোঃমুনসুর রহমানের যোগদান

নওগাঁর আত্রাইয়ে নবাগত ওসি হিসেবে মোঃমুনসুর রহমানের যোগদান