খান আরিফুজ্জামান নয়ন(নয়ন),ডুমুরিয়া,খুলনাঃ
২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উপজেলা বিএনপির আয়াজনে বিশাল সমাবেশ ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২১ ডিসেম্বর) বিকাল ৪টার পর থেকে ১৪টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে উপজেলা স্বাধীনতা চত্বরে আসা শুরু করে। বিকাল ৫টার মধ্যে হাজার হাজার নেতাকর্মীর আগমনে স্মৃতিসৌধ চত্বর কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। “মা, মাটি ডাকছে তারেক রহমান আসছে, তারেক জিয়া আসছে, রাঁজপথ কাঁপছে” এই শ্লোগানে মুখরিত হয়ে ওঠে স্বাধীনতা চত্বর। এরপর স্বাধীনতা চত্বর থেকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে আনন্দ র্যালী বের করা হয়।
র্যালীতে নেতৃত্বদেন খুলনা-৫ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক সাংসদ ও বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলি আসগার লবি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মোল্যা আবুল কাশেম, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ,খুলনা-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক জেলা যুবদলের আহবায়ক এবাদুল হক রুবায়েদ।
অনুষ্ঠিত এ সমাবেশে ডুমুরিয়া সদর ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও নারী শিশু কোর্ট খুলনা জর্জ কোর্টের এপিপি সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট মুনিমুর রহমান নয়ন এর সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্যা মশিউর রহমানের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মি ডুমুরিয়া সদর ইউনিয়নের এ মিছিলে অংশ গ্রহণ করে।
এসময় সদর ইউনিয়নের বর্ণাঢ্য এ মিছিলে উপস্থিত ছিলেন, শেখ আতিয়ার রহমান,মোহাম্মদ মফি খান,নজরুল ইসলাম হালদার,তপন সাহা, আজিজ মোড়ল,আনিচুর রহমান শেখ,মুনসুর রহমান মোল্যা,গাজী আব্দুল আজিজ,আব্দুর রাজ্জাক,খান আবুল কালাম আজাদ,আবুল হাসান,শেখ মুনসুর আলী,শাহজাহান জমাদ্দার,জি এম মনিরুজ্জামান সোহাগ,শেখ ফরিদ, খান জাহিদ হাসান,মেহেদী হাসান রাসেল,নাহিদ গাজী,আলহাজ্ব মোশারফ হোসেন,খান আছাবুর রহমান,সরোয়ার হোসেন মোড়ল,শেখ আব্দুল কাদের,সুমন্ত,শংকর বৈরাগী,হবি খান,শেখ রফিকুল ইসলাম,মুনছুর রহমান,আব্দুল হাই,শেখ আনিস,খান আলী রসুল,বাবু মুন্সি,শেখ আরিফ হোসেন,নিখিল রায়,জাহাতাব গাজী,জুনাব আলী ঢালী,মকবুল হোসেন,আব্দুল খালেক,হায়দার আলী সহ বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বর্ণাঢ্য এ র্যালীটি ডুমুরিয়া কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।
নতুন সংবাদ প্রতিদিন