ঢাকা | বঙ্গাব্দ

রূপসায় জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2025 ইং
রূপসায় জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

এম মুরশীদ আলী : 

জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশক্রমে খুলনা জেলার সকল উপজেলার ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে দাওয়াতী জনসভা ও র‍্যালী ২০ সেপ্টেম্বর হইতে ৩০ অক্টোবর পর্যন্ত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রূপসা উপজেলা সদর কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ৪ অক্টোবর বিকেলে জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- টিম প্রধান জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং খুলনা জেলা জাকের পার্টির সভাপতি শেখ আনছার আলী।
বক্তৃতা করেন- যুগ্ম টিম প্রধান কেন্দ্রীয় পরিষদ সদস্য, খুলনা সাংগঠনিক বিভাগ সাধারণ সম্পাদক মো. ইয়াসির আরাফাত, টিম সদস্য- খুলনা জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন, টিম সদস্য- জাকের পার্টির সহ-সাধারন সম্পাদক ইফতেখার আল মামুন সুমোন, টিম সদস্য- জেলা জাকের পার্টির সদস্য মো. রিদওয়ানুর রহমান সিমিন।


সভায় সভাপতিত্ব করবেন- টিএসবি ইউনিয়ন জাকের পার্টির সভাপতি শেখ ইউসুফ আলী।
স্ব-স্ব উপজেলার ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ