খান শহীদ
রূপসা উপজেলা পরিষদের অফির্সাস ক্লাবে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা গত ২৯ অক্টোবর বেলা এগারোটার সময় নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সভাপতি গত মাসের সিদ্ধান্ত পাঠ করে সকলকে অবহিত করেন। তিনি আরো বলেন রপ্তানি যোগ্য চিংড়ি মাছে অপদ্রব্য পুশ রোধে মৎস্য কর্মকর্তা জোতিকণা দাষকে আন্তরিকতার সাথে দ্বায়িত্ব পালনের আহ্বান করেন।রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুম খান তার বক্তব্যে বলেন গত মাসের চেয়ে এমাসে স্বাভাবিক অবস্থায় আছে আইন শৃঙ্খলা।মাদক বিরোধী অভিযান চলমান আছে প্রতেক ইউ পি চেয়ারম্যানরা সহযোগিতা করিলে আল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ বলেন বাল্যবিবাহ রোধে উপজেলা প্রশাসনের ভূমিকা নাজুক অবস্থায় আছে। এই অবস্থার পরিবর্তন করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। নির্বাহী কর্মকর্তা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দের বলেন শিক্ষার্থীরা বিদ্যালয়ে কোন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেনা বলে নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদ হুসাইন, কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কাশেম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনারুল কুদ্দুস, পল্লী বিদ্যুৎ সমিতির এ,জি,এম মোঃ এমরান হোসেন রাজীব, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব মোঃ জাবেদ মল্লিক, বাংলাদেশ জামায়াতে ইসলাম উপজেলা আমীর মাওলানা লবিবুল ইসলাম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মোঃ ওবায়দুল্লাহ,আইচগাতি ইউ পি চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ,শ্রীফলতলা ইউ পি চেয়ারম্যান মোঃ জিয়াউল হক, ঘাটভোগ ইউ পি সদস্য শাকিল,টিএসবি ইউ পি চেয়ারম্যান মোঃ আসাবুর মোড়ল, ইসলামিক ফাউন্ডেশনের আব্দুস সালাম প্রমুখ।
নতুন সংবাদ প্রতিদিন