ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় চাঞ্চল্যকর রাজন ও হাসিব হত্যার দু’দিন অতিবাহিত হলেও গ্রেফতার নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 2, 2025 ইং
খুলনায় চাঞ্চল্যকর রাজন ও হাসিব হত্যার দু’দিন অতিবাহিত হলেও গ্রেফতার নেই

আল মাহমুদ প্রিন্স 

খুলনায় আদালতের  সামনে প্রকাশ্যে দিন-দুপুরে একই দিনে দুর্বৃত্তদের গুলিতে নিহত ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলদার হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। দুইদিন অতিবাহিত হলেও ক্লিং মিশনে জড়িতদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা মৎস্য ব্যবসায়ী আলহাজ্ব এজাজ শেখের ছেলে ফজলে রাব্বি রাজন ও নগরীর নতুন বাজার এলাকার বাসিন্দা আঃ মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলদার অস্ত্র মামলায় মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা দিয়ে আদালতের প্রধান গেট দিয়ে যাওয়ার সময় ৬/৭ জনের একটি দল যুবক রাজনের ঘাড়ে চাপাতি দিয়ে কোপ দেয়। অপর একজন এসে রাজনের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। ঠিক একই সময় হাসিব হাওলাদারকেও গুলি করে দুর্বৃত্তরা। রাজন ও হাসিব মাটিতে লুটিয়ে পড়লে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। আশপাশের লোকজন দ্রুত নিরাপদ স্থানে সরে যায়। কিছুক্ষণ পর কয়েকটি ফাঁকা গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা পূর্ব পাশে সড়ক দিয়ে চলে যায়। খুলনা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে জোরালো অভিযান অব্যাহত আছে।
এদিকে, ময়না তদন্ত শেষে রাজন ও হাসিবের মরদেহ তাদের বাড়িতে নিলে একনজর দেখার জন্য তাদের বাড়িতে এসে ভীড় জমায়। রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা মৎস্য ব্যবসায়ী আলহাজ্ব এজাজ শেখের ছেলে ফজলে রাব্বি রাজনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গত সোমবার বাদ আছর বাগমারা দারুস ছালাম জমে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাজা পরিচালনা করেন বাগমারা বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুসেইন।  



এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান, প্রিয়াম সী ফুডস এক্সপোর্ট লিমিটেড চেয়ারম্যান আকতার হোসেন খান, রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস চেয়ার কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মহিউদ্দিন শেখ, সমাজসেবক আলহাজ্ব শাহাজান শেখ, নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেন, সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ গোলাম হোসেন, দারুস ছালাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মিজানুর রহমান, মোঃ হুমায়ুন শেখ, বাগমারা বাজার বণিক সমিতির সভাপতি হাফেজ মাওলানা আরাফাত হোসাইন লিমন, উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব মোঃ ইউনুচ গাজী, ডাইরেক্টর আলহাজ্ব নজরুল ইসলাম, আব্দুস সাত্তার শেখ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমির হোসেন, খুলনা সিটি করপোরেশনে কর্মরত মোঃ জাহিদ মেহেদী, ইশারাত হোসেন ইসা, শরিফুল ইসলাম, আব্দুল হাকিম, সাবেক ছাত্রদল নেতা মাঈনুল হাসান, এসএম মিজানুর রহমান ও সাজ্জাদ হোসেন লিপন, শ্রমিক দল নেতা মোঃ লাভলু শেখ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ মহব্বত আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওমর আলী শেখ, মোঃ হানিফ শেখ, সার্ভেয়ার মোঃ জাকির হোসেন, মোঃ বাবুল শেখ, বিশিষ্ট ব্যবসায়ী কুতুব উদ্দিন, বাপ্পি কোরেশি, নিহত রাজনের পিতা আলহাজ্ব মোঃ এজাজ হোসেন, মোঃ হুমায়ুন শেখ, ইয়াহিয়া হোসেন, মাহামুদ শেখ, মোঃ মহাসিন শেখ, মুকিজ উদ্দিন শেখ, মোঃ মেহেদী হাসান, মইন উদ্দিন মোহন, হাফেজ মাসুদ মীর, তুষার শেখ, বাবুল হোসেন টিক্কা, আলী আকবর রাজু, জিএম রাসেল, মোঃ হারুন শেখ প্রমুখ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)'র ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর ল

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)'র ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর ল