ঢাকা | বঙ্গাব্দ

বাকেরগঞ্জের ভরপাশায় আবুল হোসেন খানের গণ সংযোগে উৎসবের আমেজ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 11, 2025 ইং
বাকেরগঞ্জের ভরপাশায় আবুল হোসেন খানের গণ সংযোগে উৎসবের আমেজ

শাহিন হাওলাদার /বরিশাল প্রতিনিধি

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন খান বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় ভরপাশা ইউনিয়নের লক্ষীপাশা বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
গণসংযোগ কালে তিনি বাজারের ব্যবসায়ী পথচারীসহ সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পথসভায় আবুল হোসেন খান তার নির্বাচনী প্রতিশ্রুতি এবং এলাকার উন্নয়ন–বঞ্চনার নানা দিক তুলে ধরেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। গণসংযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
কমেন্ট বক্স
ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ দিবস উদযাপিত

ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ দিবস উদযাপিত