ঢাকা | বঙ্গাব্দ

আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 18, 2026 ইং
আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ ১৮জানুয়ারী২০২৬ বিকেল ৩ টায় বান্দাইখাড়া ডিগ্রী কলেজে সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।   
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান।
এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন বলেন,“বিএনপি জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে সংগঠিতভাবে কাবজ করতে হবে।”
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দোয়ার মাধ্যমে সম্পন্ন হয়।
কমেন্ট বক্স
ইসলামী দল নির্বাচিত হলে এক টাকাও চুরি হবে না- অধ্যক্ষ ইউনুস

ইসলামী দল নির্বাচিত হলে এক টাকাও চুরি হবে না- অধ্যক্ষ ইউনুস