প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ৭ এপ্রিল বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায়, বিশেষ করে চলনবিলের আলো পত্রিকায় প্রকাশিত ‘জমি দখলের খেলা: ভূমি অফিসের ইকরাম আলীর দাপট’ শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বাস্তবিকপক্ষে সরকারি জমির ইজারা প্রদান বা ডিসিআর ইস্যু করার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ভূমি অফিসের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমি কেবলমাত্র আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথ নিয়ম ও বিধি অনুসরণ করে পালন করে থাকি।
প্রকাশিত সংবাদের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সাংবাদিকদের কাছে ভুল ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালিয়েছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আমি উক্ত বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সকলকে প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের জন্য অনুরোধ করছি।
বিনীত
মোঃ ইকরাম আলী
হেড অ্যাসিস্ট্যান্ট কাম-অ্যাকাউন্ট্যান্ট
অভয়নগর উপজেলা ভূমি অফিস
নতুন সংবাদ প্রতিদিন