ঢাকা | বঙ্গাব্দ

অভয়নগরের উন্নয়নের নতুন কারিগর হিসেবে পথচলা শুরু বেজেরডাঙ্গার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোঃ আবু সুফিয়ান (ইমন)

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2026 ইং
অভয়নগরের উন্নয়নের নতুন কারিগর হিসেবে পথচলা শুরু বেজেরডাঙ্গার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোঃ আবু সুফিয়ান (ইমন)

অভয়নগর প্রতিনিধি: আবু সাঈদ আকাশ

খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট প্রকৌশলী  সম্প্রতি অভয়নগর উপজেলা ইঞ্জিনিয়ার হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেছেন। তিনি মোঃ ইউসুফ আলী মোড়ল এর সুযোগ্য সন্তান এবং এলাকার গর্বিত মুখ।
এর আগে তিনি দীর্ঘদিন ধরে বাঘারপাড়া উপজেলা এর উপজেলা ইঞ্জিনিয়ার হিসেবে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। কর্মদক্ষতা ও জনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সহকর্মী ও সাধারণ মানুষের মাঝে একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেন।
চাকরির দায়িত্ব পালনের পাশাপাশি নিজের জন্মভূমি বেজেরডাঙ্গা, ঢাকুরিয়া, বেগুনবাড়িয়া এলাকার উন্নয়নের প্রতিও তিনি ছিলেন সমান আন্তরিক। তাঁর প্রচেষ্টা ও সহযোগিতায় এলাকার বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদের উন্নয়নমূলক কাজ এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে সরকারি বরাদ্দ ও সহযোগিতা আনয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নতুন কর্মস্থল -এ যোগদান করায় এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেছেন যে, তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও কর্মনিষ্ঠ নেতৃত্বে অভয়নগর উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।
এলাকাবাসী তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন এবং দোয়া করেছেন যেন তাঁর হাত ধরে অভয়নগর উপজেলার উন্নয়নের অগ্রযাত্রা আরও বেগবান হয়।
অভয়নগর উপজেলা ইঞ্জিনিয়ার হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় আমরা বেজেরডাঙ্গা বাসী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মোঃ আবু সুফিয়ান (ইমন)-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
কমেন্ট বক্স
রূপসায় ইউনিয়ন বিএনপির দায়িত্ব হস্তান্তর বিষয়ে আলোচনা সভা

রূপসায় ইউনিয়ন বিএনপির দায়িত্ব হস্তান্তর বিষয়ে আলোচনা সভা