ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত খুলনা-৫ আসন হতে সংসদ সদস্য পদ প্রার্থী মুফতি আব্দুল কাইউম জমাদ্দার ডুমুরিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের নিকট থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত খুলনা-৫ আসন হতে সংসদ সদস্য পদ প্রার্থী মুফতি আব্দুল কাইউম জমাদ্দার ডুমুরিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের নিকট থেকে মনোনয়ন পত্র সংগ্রহ  করেছেন

খান আরিফুজ্জামান(নয়ন), ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ


রবিবার ২৮ ডিসেম্বর  সকাল ১১ টায় খুলনা-৫  ডুমুরিয়া-ফুলতলা হতে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব মুফতি আব্দুল কাইউম জমাদ্দার রিক্সা মার্কার প্রার্থী হিসেবে ডুমুরিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের নিকট হতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
প্রবীণ এই রাজনীতিবীদ  রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের এক পরিচিত মুখ । তিনি যুব সমাজের ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষা আন্দোলন এবং স্থানীয় জনস্বার্থমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। মনোনয়ন পত্র সংগ্রহ শেষে প্রতিক্রিয়ায় মুফতি আব্দুল কাইউম জমাদ্দার বলেন, ‘আমি নির্বাচন আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাবো। সংঘাত নয়, জনগণের আস্থা অর্জনই আমার রাজনীতির মূল লক্ষ্য। ভয় দেখিয়ে নয়, ভোটের মাধ্যমেই জনগণের রায় নিতে চাই।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন,খুলনা-৫ আসনের মানুষ আর মুখে উন্নয়নের কথা নয়,বাস্তব পরিবর্তন দেখতে চায়,সেই প্রত্যাশা পুরণে নির্বাচনের মাঠে নেমেছি।
তিনি আরো বলেন, রিক্সা প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাবো। ডুমুরিয়া-ফুলতলার  মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পথেই আমরা এগোচ্ছি।
 মুফতি আব্দুল কাইউম জমাদ্দার বলেন, আমি সকলের নিকট দোয়া চাই, আমি নির্বাচিত হলে শিক্ষা সংস্কার, দুর্নীতিমুক্ত এবং বেকারত্ব দূরীকরণ ও ডুমুরিয়ার জলাবদ্ধতা ও রাস্তাঘাট উন্নয়ন সহ বহুমুখী উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ন্যায়ভিত্তিক, মানবিক ও টেকসই সমাজ গঠনেও অগ্রহণী ভূমিকা পালন করবো।
খেলাফত মজলিস মনোনীত এ সংসদ সদস্য  বলেন, আমি প্রার্থী হওয়ার পর ভোটারদের অভূতপূর্ব সাড়া পেয়েছি, যা আমাদের প্রত্যাশার বাইরে। “আমার প্রতিদ্বন্দ্বীরা হয়তো বড় বড় স্বপ্ন দেখাবেন, উন্নয়নের বুলি দিবেন। কিন্তু আমার কাছে উন্নয়ন মানে শুধু কাঠামোগত উন্নয়ন নয়—উন্নয়ন মানে বিশ্বাস। উন্নয়ন মানে সু-উচ্চ অট্টালিকা নয়, উন্নয়ন মানে মানুষের পেটে খাবার ও নিরাপত্তা। সেটাই আমি নিশ্চিত করবো।
বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের মধ্যে তাঁর মনোনয়ন সংগ্রহ ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তরুণ ও প্রবীণ নেতৃত্বের প্রতি দলের ইতিবাচক অবস্থান তাঁর প্রার্থীতাকে আরও গুরুত্ব দিয়েছে বলে মনে করছেন দলীয় নেতৃবৃন্দ। তার মনোনয়ন পত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা ৫ আসনের প্রার্থী মুফতি আব্দুল কাইউম জমাদ্দার, সংগঠনের জেলার সহ- সভাপতি মাওলানা মোস্তাক আহমেদ,উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান,উপজেলা সহ-সভাপতি হাফেজ আবুল বাশার,যুগ্ম সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে এম মনিরুজ্জামান,বাইতুল মাল সম্পাদক মোঃ মিজানুর রহমান,সহ বাইতুল মাল সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলমগীর,হাফেজ মোঃ মনিরুল ইসলাম,হাফেজ মাওলানা তৌফিকুর রহমান,মাওলানা নুরুল্লাহ, হাফেজ আবুল কাশেম,হাফেজ ইয়াসিন মোহাম্মদ ওমেদ আলী সহ সুধী সমাজের গণ্যমান্য ব্যক্তি বর্গ ও সাংবাদিকবৃন্দ।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তেরখাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

তেরখাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত