ঢাকা | বঙ্গাব্দ

তেরখাদায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 22, 2026 ইং
তেরখাদায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

 তেরখাদা প্রতিনিধিঃ

 বিএনপির সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্যার মাগফেরাত কামনায় গত ২২ জানুয়ারি সকাল ১১টার দিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের অফিস চত্ত্বরে নর্থ বুলনা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও লন্ডন প্রবাসী মোঃ আরিফ বিল্লাহ'র নিজস্ব অর্থায়নে তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকার শীতাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান তেরখাদা উপজেলার পানি উন্নয়ন বোর্ডের অফিস চত্ত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, তেরখাদা উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার কোহিনুর বেগম, উপজেলা বিএনপি নেতা লালিম শেখ, মোল্যা কামরুল ইসলাম, ছাত্রনেতা বনি আমিন ও মোয় আব্দুল আজিজ, মাহিন আহমেদ, মোঃ সোহাগ সিকদার ও জহির রায়হান। এবারের শীত মৌসুমে তেরখাদা উপজেলা সদরে এই প্রথম কেউ শীতার্ত ও দুর্গত মানুষের পাশে দাড়ালেন। আরিফ বিল্লাহ'র এ মহতী উদ্যোগে এলাকার দুঃস্থ, অসহায় ও খেটে খাওয়া মানুষের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
র‌্যাব-৬ এর বিশেষ অভিযানে খালিশপুর থেকে ন্যাটা রনিকে গ্রেফতা

র‌্যাব-৬ এর বিশেষ অভিযানে খালিশপুর থেকে ন্যাটা রনিকে গ্রেফতা