ঢাকা | বঙ্গাব্দ

“রাজনীতি মানে জনগণের সেবা, দখল নয়”— মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
“রাজনীতি মানে জনগণের সেবা, দখল নয়”— মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার

নড়াইল-১ আসনের মাউলি ইউনিয়নের মহাজন বাজারে ১১ দলীয় জোটের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাউলি ইউনিয়নের সভাপতি মোঃ হাছিবুল ইসলামের সভাপতিত্বে শনিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় শুরু হওয়া জনসভায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের মনোনিত এমপি প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার তার বক্তব্যে বলেন, “রাজনীতির নামে দখলদারিত্ব নয়, জমিদারি প্রথার অবসান চাই। দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে শক্তিশালী করার স্বপ্ন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে।”
তিনি আরও বলেন, “চাকরির ক্ষেত্রে ঘুষ, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি ও বাজার-ঘাটে চাঁদাবাজি বন্ধ করতে হবে। রাজনীতি মানেই জমিদারি বা চাঁদাবাজি নয়; রাজনীতি মানে জনগণের সেবক হওয়া। বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতির শাসক নয়, সেবক হতে চায়।”
নিরাপদ সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরে তিনি একটি মানবিক ও সহিংসতামুক্ত কালিয়া গড়ার আহ্বান জানান। 
শেষে মাওলানা ওবায়দুল্লাহ কায়সার আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান এবং ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল মহাজন বাজার এলাকা প্রদক্ষিণ করে বাজার সংলগ্ন মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশিষ্ট বাঁশিয়াল বাবলু বিশ্বাস খুলনা আর্ট একাডেমি পরিদর্শন

বিশিষ্ট বাঁশিয়াল বাবলু বিশ্বাস খুলনা আর্ট একাডেমি পরিদর্শন