ঢাকা | বঙ্গাব্দ

"ইসলামিক রিলিফ বাংলাদেশ" খুলনা ফিল্ড অফিসে এতিম পরিবারের মাঝে রমজান ২০২৬ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 22, 2026 ইং
"ইসলামিক রিলিফ বাংলাদেশ" খুলনা ফিল্ড অফিসে এতিম পরিবারের মাঝে রমজান ২০২৬ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
মোঃ আব্দুল কাদের

আজ ২২/০২/২০২৬ইং  তারিখ, "ইসলামিক রিলিফ বাংলাদেশ" খুলনা ফিল্ড অফিসে এতিম পরিবারের মাঝে রমজান ২০২৬ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। 
রুপসা ও ফকিরহাট উপজেলার অত্র সংস্থার সুবিধাভোগী  ২০২ টি এতিম পরিবারকে খাদ্য, শিক্ষা, শিক্ষা উপকরনসহ,  স্বাভাবিক জীবন যাপনের জন্য বিভিন্ন প্রকার সুবিধা দেওয়া হয়। পবিত্র রমজান উপলক্ষে প্রতিটি পরিবার চাল-৪০ কেজি, সয়াবিন তেল-০৫ লিটার, মসুর ডাল-০৪ কেজি, ছোলা-০৫ কেজি, চিনি-০৩ কেজি, লবন-০১ কেজি, চিড়া-০৩কেজি, ও খেজুর-০১ কেজি, সর্বমোট-৬২ কেজি খাদ্য সামগ্রী পায়। 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রাকিবুল ইসলাম তরফদার, রূপসা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব জিএম আসাদুজ্জামান, সভাপতি, রূপসা উপজেলা প্রেসক্লাব এবং জনাব আ: কাদের, সহকারী শিক্ষক, কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক রিলিফ বাংলাদেশ, খুলনা ফিল্ড অফিসের ব্যবস্থাপক মো: জাকারিয়া ।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পতিসরে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনে শেষ মুহূর্তের প্রস্তুতি

পতিসরে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনে শেষ মুহূর্তের প্রস্তুতি