ঢাকা | বঙ্গাব্দ

পাইকগাছায় ‘ফারিয়া’ ও ‘ম্যানেজার্স ফোরাম’-এর প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : May 11, 2026 ইং
পাইকগাছায় ‘ফারিয়া’ ও ‘ম্যানেজার্স ফোরাম’-এর প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ শাহাদাত হোসাইন, প্রতিনিধি।

"দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী"- এই স্লোগানকে সামনে রেখে পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে খুলনার পাইকগাছায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১০ মে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরের সামনে প্রধান সড়কে পাইকগাছা ফারিয়া (বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন) এবং ফার্মাসিউটিক্যালস ম্যানেজার্স ফোরাম যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই প্রতিবাদী মানববন্ধনে সভাপতিত্ব করেন পাইকগাছা ফারিয়ার সভাপতি মোঃ হাবিবুর রহমান। মোঃ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, "ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা সর্বোচ্চ শিক্ষিত হয়েও অনেক ক্ষেত্রে পেশাগত অমর্যাদার শিকার হন।" বক্তারা অবিলম্বে রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ হিসেবে সম্বোধন বন্ধ করে তাদের যথাযথ পেশাগত মর্যাদা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।
উক্ত মানববন্ধনে বক্তৃতা করেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মোঃ ইকরামুল কবির, মোঃ আনোয়ার হোসেন, মোঃ রইছ খান, মোঃ শাহ জালাল, মোঃ সায়েম সিদ্দিকী, মোঃ আরিফুর রহমান, মোঃ সবুজ হোসেন, আরিফুজ্জামান, শেখ সোহেল ও মোঃ সাইফুদ্দীন। এছাড়াও ম্যানেজার্স ফোরামের পক্ষ থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মোঃ কারিমুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ এবং মোঃ ইনামুল কবির প্রমুখ।
প্রতিবাদী এই মানববন্ধনে পাইকগাছা ফারিয়ার সকল স্তরের সদস্য ও বিপুল সংখ্যক ওষুধ কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনায় আন্দোলন আরও বেগবান করা হবে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলেও শঙ্কা মুক্ত হয়নি রূপসায় আজিজুল

বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলেও শঙ্কা মুক্ত হয়নি রূপসায় আজিজুল