ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহে ক্লিনিক্যাল বর্জ্য অব্যবস্থাপনার দায়ে ও যথাযথ প্রক্রিয়ায় রিএজেন্ট সংরক্ষণ না করায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা আদায়

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
ঝিনাইদহে ক্লিনিক্যাল বর্জ্য অব্যবস্থাপনার দায়ে ও যথাযথ প্রক্রিয়ায় রিএজেন্ট সংরক্ষণ না করায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা আদায়

আব্দুল কাইয়ুম খান 

১৪ জুলাই ঝিনাইদহ জেলার কালিগঞ্জ  উপজেলায় পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে, কালীগঞ্জ উপজেলা প্রশাসনের  সার্বিক সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয় কর্তৃক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে  ঝুকিপূর্ণ বর্জ্য উৎপাদন ও অব্যবস্থাপনার দায়ে কালীগঞ্জ উপজেলার মর্ডান সার্জিক্যাল ক্লিনিক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা ও কালিগঞ্জ ডায়গনস্টিক সেন্টার কে যথাযথ প্রক্রিয়ায় রিয়াজেন্ট সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার আইনে ২৫ হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়‌। মোবাইল  কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  রেজওয়ানা নাহিদ। অভিযানে
 পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের   সহকারী পরিচালক   মোঃ মুন্তাছির রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এবং এ দপ্তরের হিসাবরক্ষ আকরাম হোসেন ও নমুনা সংগ্রহকারী

 মোঃ কামরুজ্জামান মোবাইল কোর্টে সহায়তা করেন। এ সময় প্রতিষ্ঠানের ক্লিনিক্যাল কঠিন ও তরল বর্জ্য যথাযথ ও বিধিসম্মত উপায়ে পরিশোধন ও নিষ্কাশন করার ও প্রতিষ্ঠানের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। কালীগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। 
পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয় কর্তৃক পরিবেশ দূষণকারী,আইন লংঘনকারী প্রতিষ্ঠান, ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত