ঢাকা | বঙ্গাব্দ

খুলনা জেলা ক্রীড়া সংস্থা’র নির্বাচন উপলক্ষ্যে দু’টি প্যানেল প্রার্থীদের পৃথক সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
খুলনা জেলা ক্রীড়া সংস্থা’র নির্বাচন উপলক্ষ্যে দু’টি প্যানেল প্রার্থীদের পৃথক সংবাদ সম্মেলন

আল মাহমুদ প্রিন্স

আগামীকাল ১২ সেপ্টেম্বর খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন-২০২৬  সামনে রেখে খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে দু’টি প্যানেল প্রার্থীদের পৃথক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। মোল্লা খায়রুল ইসলাম নেতৃত্বাধীন সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের বেলা ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোল্লা খায়রুল ইসলাম। 
এ সময় উপস্থিত ছিলেন চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, জুলফিকার আলী খান, শাহ আসিফ হোসেন (রিংকু), শেখ হেমায়েত উল্লাহ, আলহাজ্ব বেল্লাল হোসেন, কেএম আশরাফুল আলম (নান্নু), হাসান জাহাঙ্গীর মুকুল, মোঃ মিজানুর রহমান, একেএম শহিদুল ইসলাম, এ জে এম অহিদুল ইসলাম (সেলিম), কাজী নূর মোহাম্মদ, মেহেদী কবির, আজিজুর রহমান জুয়েল, ইয়াছিন খান, একরামুল কবির মিল্টন, মোঃ তরিকুল ইমলাম (সাংবাদিক), মোঃ তরিকুল ইসলাম (খেলোয়াড়), মাহমুদুল হক সেতু, রেজানুল ইসলাম, শফিউল আলম সবুজ, এমডি খায়রুল ইসলাম খান, মোহাম্মাদ আরিফুর রহমান, আয়শা আক্তার শুকতারা ও খালেদা পারভীন।    
সংবাদ সম্মেলনে মোল্লা খায়রুল ইসলাম তাদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারের ১৪টি পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। লিখিত বক্তব্যে তিনি বলেন, একঝাঁক দক্ষ ও তরুণ প্রতিভাবান ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রীড়াবিদদের নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। দক্ষতাকে গুরুত্ব দিয়ে নতুন ক্রীড়া সংগঠক ও আগামীর আধুনিক ক্রীড়াঙ্গন প্রতিষ্ঠার লক্ষ্যে তারুণ্যকেও প্রাধান্য দেওয়া হবে।  খুলনার ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর লক্ষ্যে ২৬ জনের পূর্ণাঙ্গ প্যানেল পরিচিতি ঘোষণা করা হয়েছে। যার মধ্যে সহ-সভাপতি চারজন, সাধারণ সম্পাদক একজন, অতিরিক্ত সাধারণ সম্পাদক একজন, যুগ্ম-সাধারণ সম্পাদক দুইজন এবং ১৩ জন কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। 
নির্বাচনী ইশতেহার সম্পর্কে তিনি বলেন, খুলনা জেলা স্টেডিয়াম পূর্ণাঙ্গ রূপদান এবং বন্ধ থাকা খেলাধূলা পুণরায় নিয়মিত আয়োজন করা হবে। নতুন খেলোয়াড় তৈরির উদ্যোগ গ্রহণ করা হবে। নিয়মিত সকল লিগ আয়োজনে শক্তিশালী স্পন্সরের ব্যবস্থা করা হবে। জাতীয় পর্যায়ের সকল ইভেন্টে খুলনার অংশগ্রহণ নিশ্চিত করা করা এবং সফলতা অর্জনের প্রচেষ্টা গ্রহণ করা হবে। খুলনা জেলা স্টেডিয়ামে আধুনিক সুইমিংপুল ও জিম নির্মাণ হবে। জাতীয় পর্যায়ে বিভিন্ন ফেডারেশনে খুলনার প্রতিনিধিত্ব বাড়ানো হবে। নিয়মিত প্রমিলা ক্রিকেট চালু করা হবে। বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে। তিনি আরও বলেন, মেয়াদকালে অন্তত দুইবার সকল কাউন্সিলর নিয়ে মতবিনিময় সভা এবং প্রতিবছর পিকনিকের আয়োজন করা হবে।
অপরদিকে, দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন উপলক্ষ্যে সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ মনোনীত প্যানেলের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সহ-সভাপতি পদপ্রার্থী মোঃ হাসান মেহেদী রেজভী। 
এ সময় উপস্থিত ছিলেন মজিবর রহমান ফয়েজ, শরীফ মোৎ বদরুজ্জামান (মামুন), শেখ জাহাঙ্গীর হোসেন, ইমতিয়াজ হোসেন পিলু, আবুল হোসেন আবুল, খায়রুল এহসান (মানিক), মোহাম্মদ আলী, এসএম আজাদ হোসেন জুয়েল, মোঃ জোবায়ের ইসলাম, মনিরুজ্জামান মহাসীন ও মিলজার হোসেন। 
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ২৬টি পদের মধ্যে সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ মনোনীত প্যানেলে ১২টি পদে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। লিখিত বক্তব্যে আরও বলা হয়েছে, নির্বাচিত হলে সততা, যোগ্যতা ও জবাবদিহিতার ভিত্তিতে খুলনা জেলা ক্রীড়া সংস্থা সুষ্ঠভাবে পরিচালিত হবে। নিরপেক্ষ নির্বাচনের দাবি তোলেন নেতৃবৃন্দ। 
উল্লেখ্য, খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ভোটার সংখ্যা ২২২ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা জেলা স্টেডিয়াম ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা ও বেসরকারি ফলাফল ভোট গ্রহণের পর খুলনা জেলা স্টেডিয়াম ভবনে প্রকাশ করা হবে। 
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউ

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউ