ঢাকা | বঙ্গাব্দ

বাকেরগঞ্জে মাঠ প্রশাসনে নারী ইউএনও রুমানা আফরোজের সাফল্য

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2025 ইং
বাকেরগঞ্জে মাঠ প্রশাসনে নারী ইউএনও রুমানা আফরোজের সাফল্য

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি


ইউএনও রুমান আফরোজ
বাকেরগঞ্জ মাঠ প্রশাসনের রাতদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ইউএনও রুমান আফরোজ। বরিশাল জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা এই বাকেরগঞ্জ উপজেলা, নদীমাতৃক এই উপজেলায় প্রায় পাঁচ লক্ষ মানুষের বসবাস, ২৪ এর শেষের দিকে যোগদান করেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, যোগদান করেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় নিয়মিত দ্বায়িত্ব পালনের বাইরেও সামলাতে হয়েছে বাকেরগঞ্জ পৌরসভা সহ বেশ কয়েকটি অতিরিক্ত দ্বায়িত্ব, আবার সপ্তাহের বেশিরভাগ সময়ই দেখা যায় উন্নয়ন প্রকল্প পরিদর্শন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে মাঠে রয়েছেন তিনি ।
নারীরা এখন আর পিছিয়ে নেই। সর্বক্ষেত্রেই পুরুষদের ন্যায় সমানতালে মেধা বিকাশের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় মাঠ প্রশাসনেও এগিয়ে যাচ্ছেন নারীরা। নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা, বিচক্ষনতা ও সততার মাধ্যমে মাঠ প্রশাসনের কার্যক্রমে সফলতা কুড়িয়েছেন অনেক নারী কর্মকর্তা।
এমনই এক নারী কর্মকর্তা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। এই নারী কর্মকর্তার জনসেবামূলক কর্মকাণ্ডে ইতোমধ্যে জনমনে স্বস্তি ফিরে এসেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রশংসাও পাচ্ছেন তিনি। যোগদানের পর থেকেই নিরবিচ্ছিন্ন ভাবে ছুটে চলছেন নাগরিক সেবা নিশ্চিত করতে প্রত্যন্ত অঞ্চলে তিনি, ইউএনও রুমানা আফর জানিয়েছেন, উপজেলাবাসীকে সেবা দিতে তাদের কোন আন্তরিকতার ঘাটতি নেই। যতদিন তারা দায়িত্বে থাকবেন, ততদিন শতভাগ আন্তরিকতার সাথে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সি ইউ সি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী সাবিহার অকাল প্রয়

সি ইউ সি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী সাবিহার অকাল প্রয়