ঢাকা | বঙ্গাব্দ

রূপসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 31, 2025 ইং
রূপসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নাহিদ জামানঃ

উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামে অবস্থিত ইকরা ইসলামী ক্যাডেট একাডেমীর আয়োজনে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান, পুরস্কার  বিতরণ, নবীন বরণ, অভিভাবক সমাবেশ ও বৃত্তি পরীক্ষায় উর্ত্তীণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান  ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ফাউন্ডেশন রূপসা উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওঃ আব্দুল গফ্ফার যশোরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা মহিলা কলেজের অধ্যাপক আসাদুজ্জামান, মাস্টার আব্দুল আজীজ মোড়ল, হাফেজ মাওঃ তারেক মাহমুদ, অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফখরুল আলম, হাফেজ মাওঃ গোলাম রসুল,  মাওঃ মেহেদী হাসান, মোঃ নুরুজ্জামান শেখ, মো: মনিরুল ইসলাম, মাসুদ আলী ফকির, মোঃ মিজানুর রহমান, মোঃ সুজা উদ্দীন শেখ।

অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওঃ আব্দুল গফ্ফারের সভাপতিত্বে ও শিক্ষক মোঃ আমানুল্লাহ’র পরিচালনায় উপস্থিত ছিলেন
 আভিভাবক মোঃ আকরাম শেখ, মোঃ আলামিন ফকির, আব্দুল জলিল শেখ, মোঃ বিল্লাল শেখ, সাইফুল ইসলাম, হাফেজ কামরুল ইসলাম, বিল্লাল শেখ, মনিরুল ইসলাম, তানভির শেখ, আজিজুল, মাসুদ ফকির, কিবরিয়া শেখ, ইমরান শেখ, হাফেজ আলামিন ফকির,  নুরুজ্জামান শেখ,
 শিক্ষক হাফেজ হাফিজুর রহমান, নূর জাহান, হাফেজ হাসিব হোসেন, বুলবুল হোসেন, ঈসা আলী, অ্যানি প্রমুখ।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তেরখাদা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চান বিএনপি নেত

তেরখাদা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চান বিএনপি নেত