কোম্পানীগঞ্জ প্রতিনিধি, সিলেট:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ বিস্কুটসহ দুইজনকে আটক করা হয়েছে আটককৃতরা হলেন উপজেলার মাজেরগাঁও গ্রামের সওদাগর মিয়ার ছেলে কামরুল ইসলাম এবং নজরুল ইসলামের ছেলে সুজনুর রহমান
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার কলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়
পুলিশ সূত্রে জানা যায়, ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মিয়ার নেতৃত্বে সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয় এসময় ভারতীয় ২ হাজার ৫৯২ প্যাকেট বিস্কুট উদ্ধার করা হয়. পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যায় বলে জানা গেছে
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন চন্দ্র জানান, ভারতীয় অবৈধ পণ্যের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে.
উদ্ধারকৃত মালামালসহ দুইজনকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
নতুন সংবাদ প্রতিদিন