ঢাকা | বঙ্গাব্দ

খুলনা কয়রায় সন্ত্রাসী হামলায় দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনায় আদালতে মামলা দায়ের ‎

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 16, 2025 ইং
খুলনা কয়রায় সন্ত্রাসী হামলায় দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনায় আদালতে মামলা দায়ের  ‎

‎মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, 

‎খুলনার কয়রা উপজেলার খিরোল গ্রামে পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। কয়রা উপজেলার দশবাড়িয়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী কামরুল ইসলাম সানার নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল ইয়াকুব আলী শিকারীর মুদিদোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
‎ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর (শনিবার) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে কামরুল ইসলাম সানা (পিতা: মৃত জিহাদুল ইসলাম সানা, 
গ্রাম: দশবাড়িয়া, কয়রা)–এর নেতৃত্বে ইমরান মল্লিক, টুটুল সরদার, বাচ্চু সরদার, ইসরাফিল সরদারসহ আরও ৪০-৫০ জন সন্ত্রাসী দলবদ্ধভাবে হামলা চালায়। এ সময় দোকান ভাঙচুর করে বিভিন্ন মালামাল লুটের পাশাপাশি নগদ ৭০ হাজার টাকা নিয়ে যায়। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় লক্ষ টাকারও বেশি বলে দাবি করেছেন দোকান মালিক ইয়াকুব আলী শিকারী।
‎হামলার সময় বাধা দিতে গেলে ইয়াকুব আলীর স্ত্রী গুরুতর আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
‎এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী ইয়াকুব আলী। তিনি বলেন,
‎আমি নিরুপায় হয়ে ১৪ নভেম্বর কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উকিল নিযুক্ত করে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ জনের বিরুদ্ধে মামলা করেছি। মামলা করার পর থেকেই সন্ত্রাসী কামরুল ইসলামের গ্যাং আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভয়ে আতঙ্কে পরিবার নিয়ে বাড়িতে অবস্থান করছি।
‎তিনি আরও বলেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি, লুটপাট ও ভাঙচুরের ক্ষতিপূরণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
‎তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত কামরুল ইসলাম দাবি করেন,আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে দায় চাপানো হচ্ছে। এ ঘটনার সঙ্গে আমরা জড়িত নই।
‎এদিকে ইয়াকুব আলীর পিতা আব্দুল্লাহ আল কওছার গণমাধ্যমকর্মীদের জানান,এই কামরুল ইসলাম ও তার গ্যাং আগেও আমাদের জমি দখলের চেষ্টা চালিয়েছে। একের পর এক হামলার মাধ্যমে আমাদের আতঙ্কিত করছে। আমরা এর সুষ্ঠু বিচার ও প্রত্যেক অপরাধীর শাস্তি চাই। ‎এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাকেরগঞ্জ দারুল উলুম মাদ্রাসায় শিশু বলাৎকারের ঘটনায় ৫ লক্ষ ট

বাকেরগঞ্জ দারুল উলুম মাদ্রাসায় শিশু বলাৎকারের ঘটনায় ৫ লক্ষ ট