ঢাকা | বঙ্গাব্দ

যশোরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2025 ইং
যশোরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

আব্দুল কাইয়ুম খান

গত ১১ নভেম্বর  যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ ২০১৩ (সংশোধিত ২০১৯) আইনে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগ ও যশোর জেলা কার্যালয়ে যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে মেসার্স ফাইভ স্টার ব্রিকস দোহাখোলা,   সিটি ব্রিকস,  জামদিয়া,  মেসার্স রেজা ব্রিকস , দত্তের রাস্তা,  ,    মেসার্স সাকো ব্রিকস, চাড়াভিটা, বাঘারপাড়া যশোর  মোট  ৪ টি  ইট ভাটায় সর্বমোট ১২ লক্ষ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়। এছাড়াও ট্রাক্টর দিয়ে আনুমানিক ছয় লক্ষ কাচা ইট ধ্বংস ও এস্কেভেটর দিয়ে কিলন ভেঙে দেয়া হয়েছে। উক্ত মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম। 

মোবাইল কোর্টটি সার্বিকভাবে তদারকি করেন পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ আতাউর রহমান।  উক্ত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স
একজন শিক্ষিত নারী শুধু নিজের জীবন পরিবর্তন করেন না,  তিনি এক

একজন শিক্ষিত নারী শুধু নিজের জীবন পরিবর্তন করেন না, তিনি এক