ঢাকা | বঙ্গাব্দ

র‍্যাব-৬ ভেজাল বিরোধী অভিযানে

  • নিউজ প্রকাশের তারিখ : May 12, 2026 ইং
র‍্যাব-৬ ভেজাল বিরোধী অভিযানে

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, 

সাতক্ষীরার দেবহাটায় ভেজাল বিরোধী অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং জেলা ম‍্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত যৌথ আভিযানিক দল।অদ্য ১২/০৫/২০২৬ ইং তারিখ, র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন পারুলিয়া এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে, 
শিলা আইসক্রীম নামক প্রতিষ্ঠানকে ভেজাল মিশ্রিত পণ্য এবং স্বাস্থ্যে ঝুকিপূর্ণ দ্রব্য মিশ্রিত পণ্য উৎপাদনের জন্য ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪২ ধারা মোতাবেক ১,০০,০০০/-  টাকা অর্থদণ্ড এবং মদিনা আইসক্রীম নামক প্রতিষ্ঠানকে ভেজাল মিশ্রিত পণ্য এবং অবৈধ পদ্ধতিতে  পণ্য উৎপাদনের জন্য ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪৩ ধারা মোতাবেক ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। 
অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং সাতক্ষীরা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফূল ইসলাম উক্ত অভিযানে উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচি

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচি