গোলাম রব্বানী, গোপালগঞ্জ
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার (১১ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডিআইজি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও মানবিকতার সমন্বয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি শৃঙ্খলা বজায় রাখতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন।
পরে পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা সরাসরি নিজেদের সমস্যা ও প্রস্তাবনা উপস্থাপন করেন। ডিআইজি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)সহ সকল থানার ওসি ও পুলিশের সদস্যরা।
এদিন সদর থানায় নবনির্মিত জুনিয়র অফিসার্স ডরমিটরি ভবনের উদ্বোধন করেন ডিআইজি রেজাউল করিম মল্লিক।
নতুন সংবাদ প্রতিদিন