ঢাকা | বঙ্গাব্দ

নুরের ওপর হামলায় অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের নিন্দা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2025 ইং
নুরের ওপর হামলায় অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের নিন্দা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন।
শনিবার সকালে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান টিএম জহিরুল তুহিন ও মহাসচিব মুঃ মাহমুদ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান টিএম জহিরুল তুহিন জানান, রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেকেই গুরুতর আহত হয়েছেন।ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সম্মুখসারির নেতৃবৃন্দ ও গণঅভ্যুত্থানের পক্ষশক্তির ওপর এধরণের নৃশংস হামলায় বিস্মিত। গণঅভ্যুত্থানোত্তোর সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এধরণের অনিয়ন্ত্রিত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
বিবৃতিদাতারা এধরণের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে দায়ীদের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও ক্ষতিকর জালের বিরুদ্ধে

ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও ক্ষতিকর জালের বিরুদ্ধে