ঢাকা | বঙ্গাব্দ

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় বাকেরগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2025 ইং
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় বাকেরগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বাকেরগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বাদ মাগরিব বাকেরগঞ্জ বন্দর উপজেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন। দোয়া মিলাদের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা, পৌর যুবদলের সাবেক সভাপতি মোজাজ্জেল হোসেন সিকদার, 
উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজা খান, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মনির হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব কবির খান, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক শওকত খান, আবুবকর পাভেল, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম মিথুন প্রমূখ। 
দোয়া-মাহফিলে নিহতদের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অহিদুল ইসলাম।
উল্লেখ্য, সোমবার প্রশিক্ষণ চলাকালে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে। আইএসপিআর সূত্র অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ১২৫ জন আহত হয়েছেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মনোনয়ন পত্র জমা দিলেন রাস বিহারী বিধানসভা কেন্দ্রের দুই জাত

মনোনয়ন পত্র জমা দিলেন রাস বিহারী বিধানসভা কেন্দ্রের দুই জাত