খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
সত্য প্রচারে সদা জাগ্রত,জাতীয়তাবাদ, আমরা শক্তি, আমরা সোর্স,আমরা জিয়া সাইবার ফোর্স এ শ্লোগানকে বুকে ধারণ করে জিয়া সাইবার ফোর্স- জেডসিএফ খুলনার ডুমুরিয়া উপজেলা শাখার নব গঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৪ এপ্রিল) বিকাল ৩ টায় ডুমুরিয়া সদরে জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ ডুমুরিয়া উপজেলা শাখার আহবায়ক এইচ এম মোসলেহ উদ্দিন।
সংগঠনের উপজেলা শাখার সদস্য সচিব আবু জাফর কাজীর সঞ্চালনায় এ পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ খুলনা জেলা শাখার সদস্য সচিব জোয়ার্দার মোঃ আবু হানিফ।
বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এম এম জাফর হাসান।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে পহেলা বৈশাখ উপলক্ষে জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ ডুমুরিয়া উপজেলা শাখা বর্ণাঢ্য আয়োজনে এ পরিচিতি সভার আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ডুমুরিয়া সদর ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী আব্দুল হাই,সাংগঠনিক সম্পাদক মাহবুর মোড়ল, ৫ নাম্বার ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আজিম মোল্যা,জিয়া সাইবার ফোর্সের সদস্য ডাক্তার আমানুল্লাহ,মোঃ মফিজুল ইসলাম, হাজি লুৎফর রহমান,মিঠুন আকুঞ্জি,মোঃ কারিমুল ইসলাম,নাসির মোল্ল্যা,রাইয়ান,নাজমুল ইসলাম, আলামিন,কাজী সজিব,সালমান,জাহাতাপ,সিয়াম,মেহেদী,সাইফুল,সামিম মোল্যা,রিপন শেখ,দেলোয়ার হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জোয়ার্দার আবু হানিফ বলেন, জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ ২০১৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ প্রচার এবং ডিজিটাল প্ল্যাটফর্মে জাতীয়তাবাদী মতাদর্শের প্রসারে কাজ করা একটি অনলাইন অ্যাক্টিভিস্ট সংগঠন।
এর মূল উদ্দেশ্য হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের পক্ষে প্রচারণা, সরকারি প্রোপাগান্ডার বিরুদ্ধে সত্য তুলে ধরা, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করা।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আদর্শ, দলের নীতি ও কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা। দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত বার্তা ডিজিটাল মাধ্যমে জনগণের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। প্রতিপক্ষ রাজনৈতিক দলের "মিথ্যা প্রচারণা" ও প্রোপাগান্ডার বিরুদ্ধে সঠিক তথ্য ও যুক্তি উপস্থাপন করা। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অনলাইনে সরব ভূমিকা পালন করা। তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করা ও বিভিন্ন অনলাইন প্রচারণার সত্যতা যাচাই করে সঠিক তথ্য প্রকাশ করা।
নতুন সংবাদ প্রতিদিন