ঢাকা | বঙ্গাব্দ

খুলনা আলোকিত যুব সমাজ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 10, 2026 ইং
খুলনা আলোকিত যুব সমাজ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

এফ এম বুরহান, 

খুলনা প্রতিনিধি: খুলনা জেলার রূপসা উপজেলার নন্দনপুর গ্রামের তালবোন মাঠ প্রাঙ্গনে সামাজিক সংগঠন খুলনা আলোকিত যুব সমাজ এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ জহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ সেলিম হাওলাদার মিন্টু এবং ফোকাস ইন ফ্রেম-এর প্রতিষ্ঠাতা ফটোগ্রাফার শেখ শহিদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক এস. এম. নূর ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শেখ জহিদুর রহমান বলেন, যুব সমাজই দেশের ভবিষ্যৎ শক্তি। সমাজকে আলোকিত ও মানবিক করতে তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে শিক্ষা, নৈতিকতা ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, এমন সামাজিক ও ধর্মীয় আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি করে এবং সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখে। তিনি খুলনা আলোকিত যুব সমাজের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও মানবকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা যুব সমাজকে সামাজিক ও মানবিক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনজুর শাহিন (রুবেল), মোঃ তানভির রহমান, নাইম হাসান (হাসিব), জুনায়েদ হাসান (শুভ্র), মোঃ আরমান ও মোঃ টুটুল শেখ। সাধারণ সম্পাদক রাশিদ আসিফ (রিপন), সহ-সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেবুর হাসান মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এফ এম বুরহান এবং সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হাসান মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোঃ ইমরান মোল্লা, আইন সম্পাদক কে. এম. রিয়াজ আহমেদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ সজল হাওলাদার, উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক আসমা উল হুসনা, ক্রীড়া সম্পাদক মোঃ তপু, সহ ক্রীড়া সম্পাদক মোঃ রাজ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ শাজাহান গাজী, উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান, উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ মতি কাজী, উপ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদা আক্তার মুন্নি, ধর্ম বিষয়ক সম্পাদক শিকারী ইবাদত, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান ও উপ ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মোঃ কাজলসহ সংগঠনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ গোলাম রব্বানী ও আশিক গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের গরিব খেটে খাওয়া মানুষের অধিকারের দাবীতে  INTUC সেবাদ

ভারতের গরিব খেটে খাওয়া মানুষের অধিকারের দাবীতে INTUC সেবাদ