ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় পাটকল শ্রমিক জলিল মুন্সি হত্যা মামলার আসামি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
খুলনায় পাটকল শ্রমিক জলিল মুন্সি হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর দৌলতপুর থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর পাটকল শ্রমিক জলিল মুন্সি হত্যা মামলার আসামি সাব্বির আহমেদকে (৩০) গ্রেফতার করেছে এসআরবি-৬। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এসআরবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি’র খালিশপুর থানাধীন নতুন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির উপ অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম। গ্রেফতারকৃত সাব্বির আহমেদ দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকার নাছির উদ্দীনের ছেলে।
এসআরবি জানায়, পাটকল শ্রমিক জলিল মুন্সি গত ১২ সেপ্টেম্বর নগরীর দৌলতপুর থানাধীন যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান মোড়স্থ খাজা ওয়ার্কশপের সামনে দাঁড়িয়েছিলেন। ওই সময় সাব্বিরসহ অন্যান্য সন্ত্রাসীরা মোটর সাইকেলযোগে ঘটনাস্থলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা দেলোয়ার মুন্সি বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কেএমপি’র দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
#
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে কোচিংয়ে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে ৭ ছাত্রী হাসপাতালে

আমতলীতে কোচিংয়ে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে ৭ ছাত্রী হাসপাতালে