ঢাকা | বঙ্গাব্দ

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2026 ইং
গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে তিন দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা’।
মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন।
উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা শায়লা শারমিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাইদুর রহমান।
এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাস্টার নুমায়ুন আলী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিমুশান উজ্জ্বল।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন এবং কৃষি উন্নয়ন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে মতবিনিময় করেন।
কংগ্রেস শেষে ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (ডিএই)’-এর আওতায় আয়োজিত তিন দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা’ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে অতিথিরা ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় জলবায়ু সহনশীল ও আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, সেচ ব্যবস্থাপনা, কৃষি যন্ত্রপাতি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। আয়োজকদের আশা, এ মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপ

ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপ