ঢাকা | বঙ্গাব্দ

গোদাগাড়ীতে সমাজ ও মানব কল্যাণ সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
গোদাগাড়ীতে সমাজ ও মানব কল্যাণ সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত


গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে স্বেচ্ছাসেবী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান সমাজ ও মানব কল্যাণ সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল, কার্ব অফিসসহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে সমাজ ও মানব কল্যাণ সংঘের সভাপতি রমজান আলীর নেতৃত্বে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাসুদ করিম ওয়াসীম, উপদেষ্টা আব্দুল জলিল, মহাসচিব নুরে আলম অহিদ, নির্বাহী সদস্য শরিফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন উজ্জ্বলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় লালবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলেখা খাতুন, সভাপতি ডা. রফিকুল ইসলাম, সদস্য গোলাম মোস্তফা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।
সমাজ ও মানব কল্যাণ সংঘ শুধু বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধরে সংগঠনটি এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিশেষ করে ঈদে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ, শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের জরুরি প্রয়োজনে সহায়তা, রক্তের গ্রুপ নির্ণয় ও ব্লাড গ্রুপ ক্যাম্পিংসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
সংগঠনের সদস্যরা জানান, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের জন্য ইতিবাচক কিছু করার লক্ষ্যেই তাদের এসব কার্যক্রম। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সমীর সাহার উপর অতর্

খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সমীর সাহার উপর অতর্