ঢাকা | বঙ্গাব্দ

তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2026 ইং
তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন

তেরখাদা প্রতিনিধিঃ 

খুলনার তেরোখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ  সোমবার হাম রুবেলা ক্যাম্পেইন -২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  উপজেলার ৬টি ইউনিয়নে ১টি স্থায়ী ক্যাম্পসহ মোট ১৯টি ক্যাম্পের আওতায় ১২ হাজার ৩ শত ৮৫ জন শিশু হাম রুবেলা ক্যাম্পেইনের আওতায় আসবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম জানান, মোট ১৯ টি ক্যাম্পে ১১দিন ধরে হাম রুবেলা ক্যাম্পেইন চলবে। তিনি জানান, এর মধ্যে কমিউনিটি- ১১ হাজার ৫ শত ৯৪ জন এবং শিক্ষা প্রতিষ্ঠান- ৭৯১ জন।  
তিনি জানান, ৫ বছরের নীচের বয়সের শিশুরা ক্যাম্পেইনের আওতায় আসবে। আজ সোমবার সকাল ১০ টার দিকে ক্যাম্পেইনের  আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার এস. এম. নুরুন্নবী। এ সময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুয়াজ শেখ, এমওডিসি ডাঃ আরাফাত ও ডাঃ শামীমা সুলতানা সহ আরও অনেকে।
কমেন্ট বক্স
গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত