ঢাকা | বঙ্গাব্দ

নগরীতে 'আব্দুল্লাহ রেস্তোরাঁ'র শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া

  • নিউজ প্রকাশের তারিখ : May 16, 2026 ইং
নগরীতে 'আব্দুল্লাহ রেস্তোরাঁ'র শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া

খবর বিজ্ঞপ্তি : 

খুলনা মহানগরীর ডাকবাংলা মোড়স্থ পূর্ব পাশে 'আব্দুল্লাহ রেস্তোরাঁ'র শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ মাগরিব (১৬ মে) ডাকবাংলা জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। 
দোয়া পরিচালনা করেন ডাকবাংলা জামে
মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতী মো. ফরিদ আহমেদ। পরে ফিতা কেটে আব্দুল্লাহ রেস্তোরাঁ'র উদ্বোধন করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। 
এ সময় উপস্থিত থেকে দোয়া-মোনাজাতে অংশ নেন রেস্তোরাঁ'র স্বত্বাধিকারী ও খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী তফসীর আহমেদ,  খুলনা বিশেষায়িত হাসপাতালের সহকারী অধ্যাপক (অর্থোপেডিক্স) ডা. মো. তোফাজ্জেল হোসেন, ডা. লাইলাতুজ জোহা মিথুন, কৃষিবিদ প্রভাষক মো. তৌফিকুল ইসলাম সোহেল, মিসেস পারভিনা ইসলাম, মিসেস শাপলা ইসলাম প্রমুখ।
দোয়া অনুষ্ঠানে হালালভাবে এ হোটেল ব্যবসা পরিচালনার জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন তিন ইটভাটায় অভিযান, ৩ লাখ ৫০ হাজার

বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন তিন ইটভাটায় অভিযান, ৩ লাখ ৫০ হাজার