ঢাকা | বঙ্গাব্দ

মানিকছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যদের সাথে মতবিনিময় সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2025 ইং
মানিকছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যদের সাথে মতবিনিময় সভা

এম  জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ভাতাভোগী সদস্য-সদস্যাদের সাথে চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর-২০২৫ শনিবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ভাতাভোগী সদস্য-সদস্যাদের সাথে চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মূলমন্ত্র "শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা" প্রতিপাদ্য পরিচালিত মানিকছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় কর্তৃক আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক ড. মো. সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গচ্ছাবিল ১১ আনসার ব্যাটালিয়নের পরিচালক দেওয়ান মাতলুবুর রহমান, পিভিএমএস, পিএএম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান, পিপিএম। অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার কৃপালিনী চাকমা, কোম্পানি কমান্ডার মো. নাজিম উদ্দিন, ইউনিয়ন আনসার কমান্ডার মো. মনির হোসেন, অমর নাথ, মো. মনির হোসেন, মো. জসিম উদ্দিন, মো. নুরুল আলম, এছাড়া আরও উপস্থিত ছিলেন প্লাটুন লিডার আবু তাহের, মো. মনু মিয়া, মো. ফজলুল হক ও সহকারী প্লাটুন লিডার মো. নুরুল ইসলাম, ইউনিয়ন সহকারী আনসার কমান্ডার মাহমুদুল হাসান, মো. সুমন মিয়া, মো. জাহিদুল ইসলাম, মো. মনু মিয়া, উপজেলা সহকারী কোম্পানী কমান্ডার অংশপ্রু মারমা, উপজেলা সহকারী মহিলা কোম্পানি কমান্ডার সখিনা আক্তার প্রমূখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন-বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশের সর্ববৃহৎ একটি বাহিনী। বাহিনী দেশের সব এলাকায় ছড়িয়ে আছে, এই বাহিনীর স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করে আসছে যা সত্যি প্রশংসার দাবিদার। এই প্রশংসা মূলক কর্মকাণ্ড আমাদের আগামী দিনে অব্যাহত রাখতে হবে। পাশাপাশি ভাতাভোগি সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন কোনক্রমে কোন সদস্য অনিয়মের সাথে জড়িত হতে পারবে না।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপসায় জামায়াতে ইসলামীর গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রূপসায় জামায়াতে ইসলামীর গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত