ঢাকা | বঙ্গাব্দ

৪নং ফুলতলা ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি উপকারভোগী নারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
৪নং ফুলতলা ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি উপকারভোগী নারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

 আবু সাঈদ আকাশ, ফুলতলা প্রতিনিধি:

৪নং ফুলতলা ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি (VWB) কর্মসূচির উপকারভোগী নারীদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ফুলতলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান শেখ আবুল বাশার। তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এ ধরনের প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের পরিবার ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার জন্য তিনি উপকারভোগীদের আহ্বান জানান।
এ সময় ইউনিয়ন পরিষদের অন্যান্য সম্মানিত ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী নারীরা আগ্রহ ও উৎসাহের সঙ্গে প্রশিক্ষণে অংশ নেন এবং আয়বর্ধক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা

আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা