ঢাকা | বঙ্গাব্দ

রূপসায় মোল্লা রিয়াজুল ইসলামের পক্ষে সর্বস্তরের জনগণের উঠান বৈঠক, চেয়ারম্যান প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
রূপসায় মোল্লা রিয়াজুল ইসলামের পক্ষে সর্বস্তরের জনগণের উঠান বৈঠক, চেয়ারম্যান প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী


এম মুরশীদ আলী :


রূপসায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রূপসার নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী খুলনা জেলা বিএনপির সদস্য, সাবেক ছাত্রনেতা মোল্লা রিয়াজুল ইসলাম। তার নির্বাচনী লিফলেট বিতরণ গত ৩০ অক্টোবর বিকেলে রূপসার বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম বাবু।
বৈঠকে ছাত্রনেতা শাহ জামান প্রিন্সের পরিচালনায় বক্তৃতা করেন ইউপি সদস্য মাসুম সরদার, আলহাজ্ব আঃ জলিল শেখ, মাহবুবুর রহমান, মো. ওয়াহিদুজ্জামান গাজী, আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, আলহাজ্ব ওমর আলী, শাহজাহান খান, হাফেজ যোবায়ের আহম্মেদ নাঈম, আমজাদ আলী শেখ, মহিউদ্দিন তানসেন, আবু বাশার, শহিদুল ইসলাম, আবুল হাসান, নাসির উদ্দীন, নাজিরা সুলতানা শিখা, মো. ফরিদুজ্জামান, আলমগীর হোসেন মোল্যা, মনিরুজ্জামান খোকন, মনির খন্দকার, হারুন অর রশিদ রাঙ্গা, আনোয়ার হোসেন, মুক্তাদির বিল্লাহ, মেহেদী হাসান, নুরুল আমিন পাপ্পু, ওসমান গনী, এমডি মো. আসলাম খান, সঞ্জীব রায়, এসএম দেলোয়ার হোসেন, শরিফুল ইসলাম নাসির প্রমুখ। উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষের উপস্থিত ছিল।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তেরখাদা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চান বিএনপি নেত

তেরখাদা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চান বিএনপি নেত