শাহিন হাওলাদার /বরিশাল প্রতিনিধি
জনগণের সেবায় আত্মনিয়োগ এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোকেই রাজনীতির মূল লক্ষ্য হিসেবে দেখছেন বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এম. সাখাওয়াত হোসেন খান পলাশ। মাটি ও মানুষের গভীর টানেই তিনি অবহেলিত জনপদের সার্বিক উন্নয়নে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন।
সম্প্রতি ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় ও গণসংযোগকালে তিনি বলেন, "ক্ষমতা বা পদ-পদবি আমার উদ্দেশ্য নয়; সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুঃখ-কষ্ট লাঘব করা এবং মুখে হাসি ফোটানোই আমাদের রাজনীতির শেষ গন্তব্য। মাটি ও মানুষের ভালোবাসার টান থেকেই আজ আমি আপনাদের দ্বারে দ্বারে ছুটে চলছি।"
গারুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে তরুণ এই প্রার্থীর ধারাবাহিক গণসংযোগে জনসমর্থন তুঙ্গে উঠেছে। স্থানীয় প্রবীণ ও তরুণ ভোটাররা জানান, সৎ, বিনয়ী ও দূরদর্শী নেতৃত্ব হিসেবে সাখাওয়াত হোসেন খান পলাশ ইতিমধ্যে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন। অবহেলিত রাস্তাঘাট সংস্কার, সামাজিক সুবিচার নিশ্চিতকরণ এবং আধুনিক ও দুর্নীতিমুক্ত গারুড়িয়া ইউনিয়ন গড়ে তুলতে তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করলে গারুড়িয়াকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে এম. সাখাওয়াত হোসেন খান পলাশ বলেন, "জনগণ যদি আমাকে সেবার সুযোগ দেয়, তবে গারুড়িয়া ইউনিয়নে কোনো বৈষম্য থাকবে না। ন্যায়বিচার ও সর্বাত্মক উন্নয়নই হবে আমার প্রথম অগ্রাধিকার।"
নতুন সংবাদ প্রতিদিন