ঢাকা | বঙ্গাব্দ

রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের ৪র্থ খেলা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2025 ইং
রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের ৪র্থ খেলা অনুষ্ঠিত

নাহিদ জামান,রূপসা প্রতিনিধিঃ 

রূপসায় কাজদিয়া তরুন সমাজের আয়োজনে প্রিমিয়ার ফুটবল লীগের ৪র্থ খেলা ১৯ অক্টোবর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। 
খেলায় অংশগ্রহণ করে মা এন্টারপ্রাইজ (অন্তর-লিমন) ও ইন্টেরিয়র ইরা (ইমামুল)।  
আক্রমন এবং পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলা শুরু হয়। তুমুল উত্তেজনাপূর্ন খেলার প্রথমার্ধের ১৩ মিনিটের সময় ইন্টেরিয়র ইরা একাদশের রঞ্জু গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটের সময় মা এন্টারপ্রাইজের সুমন গোল করে দলকে ১-১ সমতায় ফিরিয়ে আনে। খেলার ১৯ মিনিটের সময় আবাও মা এন্টারপ্রাইজের আমির আর একটি গোল করে দলকে ২-১ নিয়ে যায়। খেলার বাকি সময়ে আর কোন দল, গোলের দেখা না পাওয়ায়। মা এন্টারপ্রাইজ (অন্তর-লিমন) ২-১ গোলো জয় লাভ করে পুর্ন ৩  পয়েন্ট নিয়ে মাঠ ত্যাগ করে এবং খেলায় সর্বচ্চ ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠার সক্ষমতা অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের আমির। 
খেলা পরিচালনা করেন আলী আকবর, বাশির আহম্মেদ লালু এবং বিপ্লব সরদার। 
খেলা চলাকালীন সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, সমাজ সেবক আলম শেখ, ক্রিড়া সংগঠক আবুল কালাম, সমাজ সেবক আয়ূব খান, শাহাজাদা আলমগীর, জামাল শেখ, ইমামুল, তুহিন,  সালমান, জনী, সৌরভ, অন্তর, লিমন প্রমূখ।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠি

তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠি