ঢাকা | বঙ্গাব্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় র‍্যাব-৬ এর মোতায়েন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় র‍্যাব-৬ এর মোতায়েন

নাহিদ জামানঃ

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব-৬ মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা দায়িত্ব পালন করবে।
নির্বাচন উপলক্ষে র‍্যাব-৬ আগামী ০৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোতায়েন থাকবে। উক্ত মোতায়েন পরিকল্পনা রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে গ্রহণ করা হয়েছে।
নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে খুলনা শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথসমূহে চেকপোস্ট স্থাপন, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি কার্যক্রম, এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ে নিয়মিত যৌথ টহল পরিচালনা করা হচ্ছে। নিয়মিত চেকপোস্ট এবং টহল এর পাশাপাশি এই ব্যাটালিয়নের ড্রোন ও বোম্ব ডিসপোজাল ইউনিট দায়িত্বরত থাকবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বিশেষ এ কার্যক্রম অব্যাহত থাকবে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বটিয়াঘাটায় জাতীয় আন্তর্জাতিক যুব দিবস পালিত।

বটিয়াঘাটায় জাতীয় আন্তর্জাতিক যুব দিবস পালিত।