ঢাকা | বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে ব্যবসায়ী জসিমের উদ্যোগে ইফতার মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 11, 2026 ইং
কোম্পানীগঞ্জে  ব্যবসায়ী জসিমের উদ্যোগে ইফতার মাহফিল

আব্দুল হামিদ, কোম্পানিগঞ্জ প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নে বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জসুর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) তাঁর নিজ বাড়িতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা।
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল মিয়া, বিএনপি নেতা শামীম আজাদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক বিলাল হোসেন, ইসলামপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সালাম, নান্নু মেম্বার, যুবদল নেতা হযরত আলী, জালাল, দুলাল মিয়া, গাজী মুফতি মাসুদুর রহমান, ব্যবসায়ী হুমায়ুন মিয়া, আমিনুল ইসলাম, আব্দুল খালিক, ফরিদ মিয়া, গণি মিয়া, সবুর তালুকদার, আনু মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মতিন গাজী।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধে ‘ওহিদুর বাহিনীর’ অধিনায়ক ওহিদুর রহমান আর নেই

মুক্তিযুদ্ধে ‘ওহিদুর বাহিনীর’ অধিনায়ক ওহিদুর রহমান আর নেই