ঢাকা | বঙ্গাব্দ

*বিধিবিধান লঙ্ঘন করায় চিতলমারিতে ৪ ওষুধের দোকানে জরিমানা*

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
*বিধিবিধান লঙ্ঘন করায় চিতলমারিতে ৪ ওষুধের দোকানে জরিমানা*

আব্দুল কাইয়ুম খান

বিধিবিধান লঙ্ঘন করে ওষুধ বিক্রির দায়ে বাগেরহাটের চিতলমারীতে ৪টি ওষুধের দোকানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত ৪ নভেম্বর (মঙ্গলবার) ওষুধ প্রশাসন অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চিতলমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম আশরাফ।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ সংরক্ষণের দায়ে 
টুটুল ফার্মেসিকে ৪ হাজারটাকা,এমদাদুল ফার্মেসিকে ৪ হাজার টাকা,*বিসমিল্লাহ মেডিকেল হলকে ৩ হাজার টাক চায়না মেডিকেল হলকে ৫ হাজার টাকা*জরিমানা ধার্য করে আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন চিতলমারী থানা পুলিশ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ওষুধ প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তেরখাদা উপজেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির  সভা অনুষ্

তেরখাদা উপজেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্