ঢাকা | বঙ্গাব্দ

খুলনা রূপসায় ৫০০ টাকার মাংস কেনা নিয়ে বিরোধের জেরে কসাইয়ে হাতে চা দোকানি খুন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
খুলনা রূপসায় ৫০০ টাকার মাংস কেনা নিয়ে বিরোধের জেরে কসাইয়ে হাতে চা দোকানি খুন

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা, 

খুলনার রূপসা থানাধীন ২নং শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে বিএনপি অফিসের পাশের নিজ চায়ের দোকানে কসাইয়ের হাতে খুন হয় চা দোকানী। 
স্থানীয়রা জানান, ভবানীপুর গ্রামের বাসিন্দা দীন মোহাম্মদ ঢালী (পিতা: মৃত মীর কাশেম ঢালী) মঙ্গলবার ১৭ মার্চ বিকাল আনুমানিক ৪ টার দিকে দোকানের ভেতরে অবস্থান করছিলেন। 
এ সময় তাকে মাথায় গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে: মাত্র ৫০০ টাকার মাংস কেনা নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কসাই আবুল খায়ের লস্কর (ঘাটভোগ ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক) পিতা অজ্ঞাত, সাং- আনন্দ নগর, থানা- রূপসা, জেলা- খুলনা-কে অভিযুক্ত করা হয়েছে। 
ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। বর্তমানে নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় রূপসা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করেছে।
স্হানীয় বাসিন্দারা বলেন,এ ঘটনার সঙ্গে জড়িত কসাইকে গ্রেফতারে পুলিশের বিশেষ বাহিনীকে দায়িত্ব দেওয়ার দাবী জানান। নিহতের পরিবারের দাবী দোষী ব্যক্তিদের তারা সর্বোচ্চ সাজা শাস্তির দাবি করেন।
কমেন্ট বক্স
র‌্যাব-৬ এর বিশেষ অভিযানে খালিশপুর থেকে ন্যাটা রনিকে গ্রেফতা

র‌্যাব-৬ এর বিশেষ অভিযানে খালিশপুর থেকে ন্যাটা রনিকে গ্রেফতা