ঢাকা | বঙ্গাব্দ

র‍্যাব-৬ খুলনা সাচিবুনিয়া এলাকা থেকে ৯০ পিস ইয়াবাসহ এক জনকে আটক করেছে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
র‍্যাব-৬ খুলনা সাচিবুনিয়া এলাকা থেকে ৯০ পিস ইয়াবাসহ এক জনকে আটক করেছে

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা, 

খুলনায় র‍্যাবের অভিযানে লবণচরা থানা এলাকা হতে ৯০ (নব্বই) পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬
 মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে* অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। 
এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল অদ্য ০৪/০৩/২০২৬ তারিখ বিকেল ১৫:৩০ ঘটিকার সময় খুলনা মহানগরীর লবণচরা থানাধীন চরা মেইনরোড এন.এস. এন্টারপ্রাইজ হার্ডওয়্যার দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। ইমাম হাসান (২৭) পিতা: মোঃ দেলোয়ার হোসেন, 
সাং: সাচিবুনিয়া, থানা: বটিয়াঘাটা, জেলা: খুলনাকে ৯০ (নব্বই) পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। 
 এ সময় গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে মোট ৯০ (নব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। 
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কেএমপি'র লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নওগাঁর আত্রাইয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

নওগাঁর আত্রাইয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু